দৈনিক আগামীর সময় | আন্তর্জাতিক কফি দিবস | ওয়েলনেস ক্যাফে
ঘড়ির কাঁটা থামে না, থামে না শহরের ব্যস্ততাও। অফিসের তাড়া, হট্টগোল, হাসপাতালের করিডোরে প্রিয়জনের জন্য দীর্ঘ অপেক্ষা, সব মিলিয়ে দিন শেষে নিজের জন্য আর সময় থাকে না। তবু কোনো এক ফাঁকে হাতে যখন আসে ধোঁয়া ওঠা এক কাপ কফি, মনে হয় জীবনটা একটু শান্ত হলো, নিঃশ্বাসটা একটু গভীর হলো। এই দিনে সেই ছোট্ট থামার গল্পটাই বলতে চায় ওয়েলনেস ক্যাফে।
গল্পের শুরু ২০২০ সালে। পৃথিবী তখন এক অচেনা আতঙ্কে থমকে আছে। ঠিক সেই অনিশ্চিত সময়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের এক কোণে জন্ম নেয় ওয়েলনেস ক্যাফে। ভাবনাটা ছিল খুব সহজ: যাঁরা দিনরাত অন্যের সেবায় ব্যস্ত, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কিংবা রোগীর পাশে জেগে থাকা স্বজন, তাঁদের জন্য এমন একটি জায়গা, যেখানে এক কাপ কফি মানে একটু সাহস, একটু স্বস্তি।
ওয়েলনেস ক্যাফের কাছে কফি শুধু একটি পানীয় নয়, একটি অনুভূতি। বিন বাছাই থেকে রোস্টের মাত্রা, গ্রাইন্ডের সূক্ষ্মতা থেকে দুধের তাপমাত্রা, প্রতিটি ধাপে থাকে বারিস্তাদের নিবিড় মনোযোগ। ঘন এসপ্রেসো, মোলায়েম ফেনায় মোড়া ক্যাপুচিনো কিংবা গরম দুপুরে বরফশীতল কোল্ড কফি, প্রতিটি কাপেই একই প্রতিশ্রুতি: মান আর আন্তরিকতায় কোনো ছাড় নয়।
নামের মধ্যেই লুকিয়ে আছে প্রতিষ্ঠানের দর্শন। ওয়েলনেস ক্যাফে বিশ্বাস করে, ভালো থাকা শুরু হয় ভালো খাবার দিয়ে। তাই কফির পাশাপাশি মেনুতে থাকে টাটকা উপকরণে, পরিচ্ছন্ন পরিবেশে তৈরি নানা স্বাদের খাবার। উষ্ণ আলো, দেয়ালজুড়ে ছবি আর কোণে কোণে সবুজের ছোঁয়া মিলে তৈরি হয় এক শান্ত আশ্রয়। কেউ আসেন বন্ধুর সঙ্গে আড্ডা দিতে, কেউ কাজের ফাঁকে, আবার কেউ নিছক কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাতে।
একটি ছোট আউটলেট থেকে যাত্রা শুরু করা ওয়েলনেস ক্যাফে আজ ১৯টি আউটলেটে মানুষের প্রতিদিনের সঙ্গী। ধানমন্ডির ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল থেকে শুরু করে উত্তরা, মিরপুর, মালিবাগ ও গুলশান, আর ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও সিলেট, সবখানেই এখন মিলছে ওয়েলনেস ক্যাফের চেনা স্বাদ আর উষ্ণ আতিথেয়তা। অতিথিদের ভালোবাসার হাত ধরেই সামনে আরও নতুন শহরে পৌঁছানোর স্বপ্ন দেখছে প্রতিষ্ঠানটি।
আজ ১ অক্টোবর, আন্তজার্তিক কফি দিবস, দিনটি তাই ওয়েলনেস ক্যাফের কাছে কেবল একটি তারিখ নয়, বরং সেই সব মুহূর্ত উদযাপনের দিন, যখন এক কাপ কফি ক্লান্ত শরীর ও মনে নতুন শক্তি জোগায়।
আজকের ব্যস্ত দিনে নিজেকে একটু সময় দিন। চলে আসুন কাছের ওয়েলনেস ক্যাফেতে। কেননা কিছু গল্প শুরু হয় এক কাপ কফি দিয়েই।
ওয়েলনেস ক্যাফে যেখানে পাবেন
ঢাকা: ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, উত্তরা, মিরপুর, মালিবাগ, গুলশান
ঢাকার বাইরে: নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, সিলেট